POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের ১৮ বছর উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১২, ২০২৩ | সময়: ৪:৫৭ অপরাহ্ণ

“কর্মমুখী শিক্ষা গ্রহণ করুন বেকারত্বের জীবন দূর করুন” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন প্রতিষ্ঠার ১৮ বছর উদযাপন উচ্ছ্বাসিত প্রাণের মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন স্থায়ী ক্যাম্পাসে ১৮বছরের পদার্পণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ জাহানের সভাপতিত্বে সাংবাদিক আহসান হাবীব খান ও শিক্ষক জাহিদ হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।

ওই সময় তিনি বলেন, শিক্ষার গুণগতমান নষ্ট করলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো। কোন অবস্থাতেই শিক্ষার গুণগতমানের সাথে আপস করতে পারবেন না। শিক্ষার মান যতদ্রুত বাড়াবেন আমরা আপনাদের দাবিগুলো দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেবো।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোন প্রতিষ্ঠান আমাদের কাছে যা চায় আমরা তার চাইতে বেশি দিতে বদ্ধপরিকর। যত বেশি গুণগতমান নিশ্চিত করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় তত বেশি আপনাদের পাশে দাঁড়াবে। মনে রাখতে হবে শিক্ষার মান নষ্ট করলে আমরা কঠোর হতে বাধ্য হবো।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. আনোয়ার হোসেন।

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের ১৮ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ৫২টি কলেজের অধ্যক্ষ, ৪৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সন্মাননা স্মারক ও উত্তরী পড়িয়ে দেয় অতিথিরা।

শেষে হাজীগঞ্জ সাহিত্য ও সংস্কৃতির পরিষদে নৃত্য শিল্পীদের নৃত্য উপভোগ করেন অতিথি, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন