POPULAR BD NEWS
Popular BD News Logo

৭নং ওয়ার্ড কমিশনার পদে আবদুল্লাহ আল-মামুনের মনোনয়নপত্র সংগ্রহ

হোসেন বেপারী | প্রকাশিত: মে ১১, ২০২৩ | সময়: ৯:২৭ অপরাহ্ণ

চাঁদপুরের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার। পাঁচ বছর পর আবারও নির্বাচনের আমেজে মেতেছে ব্যবসায়ীরা। গেলো বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জান ফারুক নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তারই ন্যায় আজ বৃহস্পতিবার সকালে থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৪ জন প্রার্থী। এদের মধ্যে ৭ নং ওয়ার্ড কমিশনার পদে দুপুরে প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জান ফারুক ও নির্বাচন কমিশনের সচিব মনিরুজ্জামান বাবলুর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আব্দুল্লাহ আল-মামুন।

মনোনয়নপত্র হাতে নিয়ে আব্দুল্লাহ আল-মামুন জানান, কমিশনার পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সকল ব্যবসায়ীর দোয়া ও সহযোগিতা চাই।

শেষ দিনের মতো আগামী শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৫মে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

১৬ই মে মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই, ১৮ই-মে মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন