POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা : ৩১ মে নির্বাচন 

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: মে ১০, ২০২৩ | সময়: ৬:২৭ অপরাহ্ণ
চাঁদপুর জেলার প্রাণ কেন্দ্র খ্যাত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে ‌। বুধবার বিকালে সমিতির কার্যালয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আগামী ৩১ মে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ১১ মে বৃহস্পতিবার ও ১৩ মে শনিবার।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ মে এবং বাছাই করা হবে ১৬ মে মঙ্গলবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মে বৃহস্পতিবার এবং প্রতীক বরাদ্দ ২০ মে শনিবার।

ব্যবসায়ী সমিতি বাজারের আইনশৃঙ্খলায় যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। বিগত নির্বাচনের মতো এবারও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আলহাজ্ব ইকবালুজ্জামান ফারুক, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন হাজীগঞ্জ কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য
আলহাজ্ব অধ্যাপক মোঃ সেলিম এবং নির্বাচন কমিশনারের সচিব এস এ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক  মনিরুজ্জামান বাবলু।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহ দায়িত্ব প্রাপ্ত গন সঠিক ও সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই সমিতি বিগত ১৯৯৩ সাল থেকে হাজীগঞ্জ বাজারের কার্যক্রম পরিচালনা করে আসছে

E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন