POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সমলয়ে চাষাবাদের

৫০ একর জমির ধান কাটা শুরু করলেন ডিসি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৯, ২০২৩ | সময়: ১১:৩১ অপরাহ্ণ

কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টারের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৫০ একর জমির বোরো ফসল কর্তন উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকাল ৪ টায় চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুলিশা গ্রামে তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

ডিসি বক্তব্যে বলেন, ফসলি জমির উপরের অংশের মাটি কেটে ইট ভাটায় বিক্রির ফলে জমির উর্বরতা হারায়। যে কারণে ফসলের উৎপাদন কমে যায়। অপরিকল্পিতভাবে বসত বাড়ি নির্মানের ফলে দিন দিন ফসলি জমি কমে যাচ্ছে। সমলয় পদ্ধতিতে ধান চাষে অল্প সময়ে অধিক পরিমান ফলন ফলানো যায়। এতে করে সময় এবং অর্থ দুটিই সাশ্রয় হয়।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অযথা সময় নষ্ট না করে অনাবাদি কৃষি জমি ও বাড়ির পাশের খালি যায়গায় শাক সবজি ও ফল ফলাদি চাষ করতে পারেন। এতে আপনার পরিবার এবং স্থানীয় চাহিদা মিটবে।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দীকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপপরিচালক মোঃ মাসুদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্যাহ পাটওয়ারী।

সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার দাস, মনোয়ার হোসেন, জসিম উদ্দিন, কার্তিক চন্দ্র দাস, ধীবাস চন্দ্র দাসা, বালিয়া ইউপি সদস্য কাদির গাজী, দিপু মিজি, হামিদ ভুঁইয়া, জাহিদুল ইসলামসহ স্থানীয় কৃষক কৃষাণীরা।

অনুষ্ঠান শেষে দক্ষিণ পশ্চিম গুলিশা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার পক্ষ থেকে প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম গাজী ও শিক্ষক মন্ডলিসহ জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন