চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অধিকারপ্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এ আলোচনা সভা করা হয়।
কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও ইউপি চেয়ারম্যন হাবিবুর রহমান সহ আরো অনেকে।
এসময় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।