ত্রাণ সচিবের একদিন পর এবার চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান যানচলাচলে নিষেধাজ্ঞা জারী করেন।

সোমবার থেকে কঠোর হচ্ছে পুলিশ প্রশাসন।
রোববার এক পরিপত্রে চাঁদপুর জেলার সর্বসাধারণের অবগতির জন্য জেলা প্রশাসক বলছেন, মহামারী করোনাভাইরাস এর বিস্তার প্রতিরোধকল্পে জেলার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৮ মে ২০২০ খ্রি. সকাল ৮ ঘটিকা হইতে ৩১ ই মে পর্যন্ত এ জেলার সকল প্রকার যান্ত্রিক যানবাহন সিএনজি, অটোরিক্সার, যন্ত্রচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
জরুরী প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ক্ষেত্রে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি পালন পূর্বক মুখে মাস্ক সহ সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হল। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।