POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল ফেরদৌসী

সুমন আহমেদ | প্রকাশিত: মে ৩, ২০২৩ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ

চাঁদপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ফেরদৌসী আক্তার জুঁই নামে এস এসসি পরীক্ষার্থী। সে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে। বুধবার (৩ মে) সকাল ৭টার দিকে ফেরদৌসী আক্তার জুঁইর বাবা মকবুল হোসেন বেপারী শারীরিক অসুস্থ হয়ে মারা যান। এদিন সকাল ১০টায় পরীক্ষায় অংশ নেন জুঁহি। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে বাবাকে চোখের জলে শেষ বিদায় জানান ।

মকবুল হোসেন ভাটেরগাঁও গ্রামের বেপারী বাড়ির মৃত আবুল হাশেম বেপারীর ছেলে। দুই বোনের মধ্যে ছোট পরীক্ষার্থী জুঁই।সে উপজেলার শাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার তার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এদিন সকালে বাবা মারা যাওয়ায় ভেঙে পড়ে জুঁই। পরে স্বজনদের পরামর্শে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। এক হাতে চোখের অশ্রু মুছে আর অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দেয় ফেরদৌসী।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান ফেরদৌসী আক্তার জুঁহির বাবা মকবুল হোসেন। বাবাকে হারিয়ে ভেঙে পড়ে সন্তানরা।

স্থানীয় ইউপি সদস্য সোহাগ পাটোয়ারী বলেন, মৃত মকবুল হোসেন বেপারী দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি ব্রেনস্ট্রোক করেন। সর্বশেষ দুদিন আগে তিনি জ্বর ও পেটব্যথা নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। পরিবারটির অবস্থাও তেমন একটা ভালো না। সকালে তিনি মৃত্যুবরণ করলে তার মেয়েকে পরিবারের সবাই বুঝিয়ে পরীক্ষা দিতে যেতে বলে। সবার কথায় সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, ফেরদৌসী একজন মেধাবী শিক্ষার্থী। তার বাবার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক তাদের বাড়িতে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক গিয়েছেন। তিনি পরিবারটির পাশে আছেন। আমরা ফেরদৌসীর পাশে আছি এবং সে যেন কোনোভাবেই মানসিকভাবে ভেঙে না পড়ে সেই চেষ্টা করছি। সামনে যাতে সবগুলো পরীক্ষায় সে অংশগ্রহণ করে সেজন্য আমরা তাকে সহযোগিতা করবো। এছাড়াও ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফেরদৌসীর যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়,সভাপতি হিসেবে তাকে পূর্ণ সহযোগিতা করবো।

E/N1

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন