POPULAR BD NEWS
Popular BD News Logo

তিনদিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র শাওন

| প্রকাশিত: মে ৩, ২০২৩ | সময়: ৪:৪৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার মোহামাদপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে শোয়ানুর রহমান শাওন ( ১২) নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়েছে।

শাওনের বাবা শরিফ জানায়, গত ১ লা মে শাওন নানার বাড়ি থেকে হাজীগঞ্জ বাজার হয়ে নিজ বাড়ি যাচ্ছিল। সেজন্য  সে হাজীগঞ্জ পূর্ব বাজার সিএনজি চালিত অটোরিকশা স্টপিজের উদ্দেশ্যে যায় এবং সেখান থেকে হারিয়ে যায়।

আজ তিন দিন হয়ে গেলেও তার কোন খোঁজ মিলেনি। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পাগল প্রায়। চার দিকে মাইকিং ও আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও কোন সন্ধান মিলেনি।

শাওন মুদাফ্ফরগঞ্জ চিকুনিয়া আনসারিয়া কমপ্লেক্সের ছাত্র। ঈদেই সে ছুটিতে বাড়ি আসছিল।

সন্ধান প্রার্থী তার বাবা। কোনো সুহৃদয়বান ব্যাক্তি শাওনের সন্ধান পেলে পপুলার বিডি নিউজ অফিসে অথবা হাজীগঞ্জ থানায় জানানোর জন্য অনুরোধ করেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন