POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-ছেলেসহ তিনজন নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১, ২০২৩ | সময়: ১১:৫৯ অপরাহ্ণ

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের বুজতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের জাহাঙ্গীর জোয়াদ্দার (৪০), তার ছেলে মোস্তাইন (১৭) ও একই উপজেলার আঠারোমাইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)। তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কেশবপুর থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর জোয়াদ্দার ও তার ছেলে মোস্তাইন এবং বিপরীত দিক থেকে আসার সময় গোলাম মোস্তফার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান এবং গোলাম মোস্তফাকে আহত অবস্থায় রাস্তায় ওপর পড়ে থাকেন।

খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথিমধ্যেই আহত গোলাম মোস্তফা মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন হাসপাতালে এসে তাদেরকে মৃত অবস্থায় পেয়ে আহাজারি করতে থাকেন। এ সময় এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।

এ ব্যাপারে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বাবা-ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার করে গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন