চাঁদপুরের কচুয়ায় আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বে”ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদানের পক্ষ থেকে এক অসহায় বৃদ্ধ রোগাক্রান্ত মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার মেঘদাইর বাজার¯’ সংগঠনের অ¯’ায়ী কার্যালয়ের সামনে রোগাক্রান্ত মহিলার মেয়ের নিকট এ সহায়তা প্রদান করা হয়।
এসময় সংগঠনের পরিচালক ফরিদ আহমদ, সভাপতি সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি আবু রায়হান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন নিরব, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, রক্তদান সম্পাদক আরিফ খান বিজয়, উন্নয়ন শাহাদাত মিলন ও সদস্য মো. শাহিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাহেদা বেগম নামের এ অসহায় মহিলাটি শনিবার বিকেলে চট্টগ্রামে তার মেয়ের বাসায় স্ট্রোক করেন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
E/N