হাজীগঞ্জ উপজেলার তিনটি বাজারে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার রামপুর বাজার, আনন্দ বাজার, চেংগাতলী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।
ওইসময় ৬টি কাপড়ের দোকানে সামাজিক দূরত্ব বজায় না রেখে বিক্রয় এবং সরকারি আদেশ অমান্য করায় মোট ৮০০০ টাকা জরিমানা করা হয়।।