চাঁদপুর জেলার ট্রেইনিং রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাওয়ায় ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করালেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৩জন পুলিশ কনস্টেবল সদস্যকে সংবর্ধনা দিয়েছেন তিনি।
অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সদ্য নিয়োগ প্রাপ্তরা হলেন, ইশতিয়াক আহমেদ নাবিল, ইসমাইল মীর, আহসান হাবীব, মহিন উদ্দিন, আলী আশ্রাফ, আমির হোসেন শেখ, হাবিব হোসেন, নুরুন্নবী, মারুফ হোসেন, এনামুল হক মজুমদার, মাহবুব আলম, উম্মে হাবিবা সেতু।
এসময় হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।