কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ফতেহপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসা’য় ২০২৩ সনের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন । সহ-সুপার শরীফ মো.হেলাল উদ্দিনের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন- ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে – ই আলম রিহাত।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী,মো. মফিজুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার সহ প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন সাবিনা আক্তার ও খাদিজা আক্তার।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল,কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজ ও মাদ্রাসার ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।কিন্তু পরিতাপের বিষয়, অত্র প্রতিষ্ঠান টি ১৯৩৮ সনে প্রতিষ্ঠিত একটি এম.পি.ও ভূক্ত প্রতিষ্ঠান হয়েও একাডেমিক ভবনের কারনে ছাত্র ছাত্রীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। জরাজীর্ণ টিনের ঘরে বৃষ্টির দিনে পাঠদান করা সম্ভব হচ্ছে না।
প্রধান অতিথি নূরে – ই আলম রিহাত জরাজীর্ণ টিনের ঘরটি দেখে সাথে সাথে মাদ্রাসার সুপার মহোদয়ের কাছে পঞ্চাশ হাজার টাকার একটি চেক তুলে দেন।
E/N