POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের যুবদলের কমিটি ঘোষণা

একই ব্যক্তিকে প্রথমে সভাপতি পরে সাধারণ সম্পাদক ঘোষণা করায় ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ১০

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩ | সময়: ১০:১৮ অপরাহ্ণ
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা ও পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন। ২৮ এপ্রিল শুক্রবার বিকেলে ইউনিয়নের বহিরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লোকমান গাজী, মুকসুদ মুজি, হাবিব খান, সোবাহান বেপারী, সাদা সুমন খানসহ আরো কয়েকজন। তারা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়।

ঘটনার পর ইউনিয়ন যুবদলের শত শত বিক্ষুব্ধ নেতা-কর্মী ঘোষিত যুবদলের কমিটি বাতিল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের বহিস্কারের দাবীতে বিক্ষোভ করা হয়।

এ বিষয় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও নব-ঘোষিত সেক্রেটারি নূর মোহাম্মাদ বেপারী জানান, বিকেলে প্রথমে সভাপতি পরে সেক্রেটারী ঘোষণা করা হয়।  দ্বিতীয় দফায় যে কমিটি ঘোষণা করেন, তাতে আমাকে সেক্রেটারি এবং নুরু ইসলাম পাটোয়ারিকে সভাপতি করা হয়। এই ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা টাকার বিনিময়ে করা এই কমিটি মানি না বলে প্রতিবাদ জানানো হয়।

নূর মোহাম্মাদ বেপারী আরো জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভুইয়া নিজেদের যুবদলের নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে। আমাদের ১০/১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।  এই কমিটি বাতিল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের বহিস্কারের দাবী তোলেন এই নেতা।

এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নব-ঘোষিত সভাপতি নুরু ইসলাম পাটোয়ারি বলেন, নূর মোহাম্মাদ বেপারী হট্টগোল করে। তার নেতৃত্বে যে বিশৃঙ্খলা করা হয় তাতে আমরা বিব্রত। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি সাংগঠনিবভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্কর্ আবদুর রশিদ  বলেন, মারামারির ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।  এ বিষয়ে কোন মামলা দায়ের করা হয়নি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন