POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার সেঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

শান্তুু ধর | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর সেঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে এক বিশেষ সাধারন সভায় নয়া সভাপতি আনিছুর রহমান স্বপন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাস চন্দ্র সরকার এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্নাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়।

বিদ্যালয়ের নয়া সভাপতি আনিছুর রহমান স্বপনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন,বিদ্যালয়ের সহ-সভাপতি আলমগীর হোসেন,ইউপি সদস্য মো. আলাউদ্দিন,মো. মানিক মিয়া,প্রধান শিক্ষক রহমত উল্যাহ তুহিন ও ইউনুছ পাটওয়ারী প্রমুখ।

এসময় শিক্ষক আবুল খায়ের,হারুনুর রশিদ প্রধান,ডালিম সরকার,আলম চৌধুরী ও মিজানুর রহমান মিয়াজী সহ বিদ্যালয়ের শিক্ষক,কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন