POPULAR BD NEWS
Popular BD News Logo

চলন্ত সিএনজি আগুন লেগে মা ও দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩ | সময়: ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন লেগে মা ও দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। সোমবার দুপুরে নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা সবাই অটোরিকশার যাত্রী।

দগ্ধরা হলো বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮) ও তার দুই শিশুকন্যা জান্নাত (৮) ও কাইনাত (৩), জোসনা বেগমের ছোট বোন সাথী আক্তার (১৭)। বিলকিস জোসনার বড় জা। তারা এখন চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহম্মদ বিকেলে বলেন, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শ্বাসনালিসহ শরীরের ১৫ থেকে ৪৫ শতাংশ পোড়া যায়। প্রয়োজনীয় চিকিৎসাসেবা চলছে।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রহিম  বলেন, ওই সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণে সিএনজি অটোরিকশার নম্বর অস্পষ্ট। পোড়া গাড়িটি থানা হেফাজতে আছে। ঘটনার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সূত্র:কালের কণ্ঠ

E/N

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন