POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১৯ কেজি গাঁজা’সহ সাজু মিয়া গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩ | সময়: ১২:৪০ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীনধর্মপুর এলাকা হতে ১৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত বুধবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধর্মপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে সাজু মিয়া (৩৮)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন