POPULAR BD NEWS
Popular BD News Logo

গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া

মোহাম্মদ গোলাম রাব্বী - ঢাকা, বাংলাদেশ | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩ | সময়: ২:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশের নতুন ধারার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা কচুয়া উপজেলার শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ এপ্রিল বৃহস্পতিবার কচুয়া বিশ্বরোড রাজমহল কমিউনিটি সেন্টার কচুয়া, ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সরকারি বাংলা কলেজ মো: সাজেদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথির জনাব, মো: এনায়েত হোসেন (হাসিব) শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব, মো: নিয়াজ মোর্শেদ ভারপ্রাপ্ত সদস্য সচিব চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ। বিশেষ অতিথির হিসেবে আরো বক্তব্য রাখেন জনাব, মো: ফরহাদ হোসেন যুগ্ম আহবায়ক চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ। এছাড়া আরো বক্তব্য রাখেন মো: তোফায়েল হোসেন যুগ্ম সদস্য সচিব চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ, বক্তব্য রাখেন মো: সালাউদ্দিন কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদ।

বক্তাগণ মানুষের অধিকার আদায়, জাতীয় স্বার্থ রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সকলকে কাজ করার জন্য আহবান জানান। বৈষম্যহীন সামাজ, শোষণ ও নিপীড়মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে তারা দৃঢ় প্রত্যয় করেন। পরিশেষে দোয়া এবং মুনাজাত করা হয়।

সার্বিকভাবে সহযোগিতা করেন ফান্স প্রবাসী জাকির হোসেন ভূইয়া, সৌদি প্রবাসী জয়নাল আবেদীন, সৌদি প্রবাসী মো: তাসিফ, ওমান প্রবাসী আহমেদ জিলানী, দুবাই প্রবাসী মো: কাউছার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন