POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া ড.সেলিম মাহমুদের উদ্যোগে ৯ হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ৯:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১২টি ইউনিয়নে পৃথক ভাবে ৯ হাজার শাড়ী কাপড় বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ গাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সালাউদ্দিন মাহমুদ সুমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল প্রমুখ।

এসময় ইউপি সদস্য শাহজালাল মিয়া, সমাজসেবক হারুনুর রশিদ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদ মেহেদী হাসান অভি, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা আলামিন হোসেনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন