POPULAR BD NEWS
Popular BD News Logo

রোদপত্র

আদ্যনাথ ঘোষ | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩ | সময়: ১:৫৩ অপরাহ্ণ

আঁধারের উড়ে যাওয়া বিষণ্ন পালক
সবকিছু কেড়ে নিয়ে
ফেলে রাখে রোদ্দুরের মরা ইতিহাস।

আমিও তো জানি!
তোমার ক্ষতবুকে কতটা চোখের জখম!
মনের নিশুতি কেঁদে যায় কত জ্বালা নিয়ে!
ঘাস ফুল ফোটার আগেই
পচনেই মরে যায়
কতটা করুণ রোদে। কতটা রক্তপাতেই।

এত সব যাতনার দিগন্তের কার্ণিশ ঘেঁষে
বেহিসেবের বিষাদগুলি করতলে
তুলে নিয়ে
শুধু ভস্মের পাতায় রোদপত্র আঁকি-
প্রতিটি রাতের অসহ্য সংলাপ ঘিরে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন