POPULAR BD NEWS
Popular BD News Logo

এবার আরিয়ানা হাসপাতালে প্রসূতির মৃত্যু : অভিযোগ নিয়ে থানায় গেলেন স্বামী

মজিব পাটোয়ারী/ হোসেন বেপারী | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩ | সময়: ১২:১৬ অপরাহ্ণ

এবার হাজীগঞ্জ বাজারের আরিয়ানা মেডিকেল সেন্টারে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

প্রসূতির পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে হাজীগঞ্জ পৌর ভবনের পাশে অবস্থিত আরিয়ানা মেডিকেল সেন্টারের আবিদা ও ডা. সুমনের অদক্ষতার কারণে সানজিদা আক্তার (২০) এর মৃত্যু হয়েছে।

সানজিদা আক্তার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের বাসিন্দা মহিনুল ইসলামের স্ত্রী।

জানাগেছে, অপারেশন সম্পন্ন হাওয়ার পর বাচ্চা দিয়ে যায় এবং প্রসূতি সুস্থ রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। গভীর রাতে হঠাৎ সানজিদার রক্তক্ষরণ হওয়ায় কুমিল্লা রেফার করেন তারা।

কুমিল্লার কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে স্বামী মহিনুল ইসলাম বলেন, রোগীর অনেক রক্তক্ষরণ ও রক্তশূণ্য হয়ে যাওয়ায় হার্ট ব্লক হয়ে মৃত্যু হয়। ওইসময় কোন সার্জেন ছিল না বলেও দাবী তাদের।

সানজিদার মামা রাকিব হোসেন পপুলার বিডিনিউজকে বলেন, রক্তশূণ্যতার বিষয়টি আগে জানানো হয়নি। নবজাতক শিশু তার মাকে হারানোর ঘটনার বিচার চান তিনি।

সরজমিনে গিয়ে দেখা মিলল আরিয়ানা হাসপাতালের কার্যক্রম চলছিল। পপুলার বিডিনিউজ টিমের উপস্থিতি টের পেয়ে পরিচালকের নির্দেশে হাসপাতালের প্রধান ফটকে তালা মেরে দেয়া হয়।

মুঠফোনে জানতে চাইলে আরিয়ানা হসপিটালের পরিচালক ডা. সুমন ইসলাম বলেন, ‘পরে সাক্ষাতে কথা বলব।’

চাঁদপুর সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন বলেন, সম্প্রতি হাজীগঞ্জ বাজারে কয়েকটি হাসপাতালে মৃত্যুর ঘটনার তদন্ত কাজ চলছে। আরিয়ানা হাসপাতালের বিষয়টিও আমলে নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন