POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ | সময়: ৯:২৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় সামাজিক যুব সংগঠন আলোর মশালের ও সোনার বাংলা সাহিত্য পাঠাগারের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার চাংপুর গ্রামে সোনার বাংলা সাহিত্য পাঠাগার কার্যালয়ে আলোর মশাল যুব সংগঠন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম মজুমদার ও প্রবাসী মামুনুর রশিদের সহযোগিতায় প্রায় শতাধিক পরিবারের মাঝে লুঙ্গি,শাড়ি ও সেমাই চিনি উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সোনার বাংলা সাহিত্য পাঠাগারের সভাপতি জিসান আহমেদ নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য শরীফুল ইসলাম সরকার।

বক্তব্য রাখেন, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,আলোর মশালের উপদেষ্টা ওমর খৈয়ম বাগদাদী রুমি, সভাপতি ওমর ফারুক সাইম,বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অন্যান্যরা উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন