POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ

মোহাম্মদ নুরে আলম | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

ঐতিহাসিক ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যেগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুর জেলা আ.লীগের কার্যালয়ের সামনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সুজিত রায় নন্দী, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন এড.জহিরুল ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ

সব শেষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার উদ্বোধন করেন। সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সুজিত রায় নন্দী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন