কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশীপুর এলাকা হতে ২২৪ বোতল স্কাফ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাশীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২৪ বোতল স্কাফ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দেওখাড় গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে আমান উল্লাহ ওরফে আমান (৩৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।