POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩ | সময়: ৮:৩৯ অপরাহ্ণ

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী ইসমাইল শুভ ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান মোল্লার উদ্যোগে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার বিকালে ৪নং কালোচোঁ ইউনিয়নের রামপুর বাজারে নবগঠিত কমিটির আয়োজনে ২৫০ শ্রমজীবী ও পথচারীদের মাঝে এসব বিতরণ করেন।

ইফতার সামগ্রী বিতরণ কালে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তৃতা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত’কে শক্তিশালী করার লক্ষে ছাত্রলীগের কাজ করে যাচ্ছে।

ছাত্রলীগ সবসময় সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এবং ভবিষ্যৎ এমন কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে।

এছাড়াও আগামী দ্বাদশ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্য আমাদের এই কেন্দ্র ওনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।

ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তা আক্তার, সদস্য সোহাগ খলিফা, রতন খলিফা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবীবুর রহমান মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশ্রাফুজ্জামান, ইউসুফ হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মোল্লা, আকবর হোসেন রনি, হাবীব খলিফাসহ ইউনিয়ন ছাত্রলীগ নেতা হিরোন, মাহিম আহমেদ মাছুম, ইয়াছিন মজুমদার, ফারহান চৌধুরী প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন