POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৮নং কাদলা ইউনিয়নে চাল বিতরণ

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩ | সময়: ২:১২ অপরাহ্ণ

২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হয়েছে।

১৬ এপ্রিল রবিবার সকালে ৮নং কাদলা ইউনিয়নের মোট ৪২৫৩ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়।

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে- ই আলম রিহাত।

চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ মাহবুব আলম, ইউপি সচিব সেতারা আফরোজ,ইউপি সদস্য মোশারফ হোসেন, মোঃ কাউছার প্রধান, মোঃ মিজানুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ আবুল কালাম, মোঃ বাবুল মিয়া, ইকবাল হোসেন, কোহিনূর বেগম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন