POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩ | সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ

কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব, বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’-১৪৩০ প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরকে বরণ, মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, এসিল্যান্ড- ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, পিআইও মোঃ রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, প্রাথমিক শিক্ষা অফিসার একেএম শাহরিয়ার রসুল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন