২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হয়েছে।
১২ এপ্রিল বুধবার সকালে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মোট ৩৬৯২ জনের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ কামরুজ্জামান, ইউপি সদস্য মনির হোসেন পাটোয়ারী, মোঃ আলাউদ্দিন , শাহজালাল সিকদার,মোঃ আবুল কালাম ও লুৎফা বেগম।