ষকচুয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কোয়া চাঁদপুর বাজার সংলগ্ন কাজী বাড়িতে বাইতুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার কোয়াচাঁদপুর কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা শাহ এমরান ,প্রস্তাবিত মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: জামাল হোসেন রাজু ও জমিদাতা সমাজ সেবক মো: কবির হোসেন ¯’ানিয় মুসল্লিদের নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার,পৌর কাউন্সিলর তাজুল ইসলাম রাজু,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জাবরুল হাসান শাহীন, সমাজ সেবক রেজাউল করিম শিমুল,মোস্তাফিজুর রহমান,কাউন্সিলর আবদুল কাদের ,মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের,সমাজ সেবক মুক্তার হোসেনসহ এলাকার মুসল্লিগন উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ এমরান।
E/N