আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরে বক্তব্য নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন মির্জা ফখরুলদের কাছে যে কোন কিছুই ফাঁদ মনে হয়, তার কারণ তারা সুষ্ঠু ধারায় রাজনীতি করে না। বিএনপি সারা জীবন সবার জন্য ফাঁদ পাততে পাততে সকল শুভ কাজকেও ফাঁদ মনে হয় বলে মন্তব্য করেছেন।
তিনি সোমবার বিকেলে চাঁদপুর শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দীপু মনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন আগেও অত্যান্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ ভাবে সম্পন্ন হয়েছে, এবারও সম্পন্ন হবে। সরকারে একটা স্বদ ইচ্ছা একটা সময়মত নির্বাচন করার। সেটাকেও বিএনটি বিকৃত মস্তিষ্ক দ্বারা ফাঁদ হিসেবে দেখছে। বিএনপির চিন্তা বিকৃতির পর্যায় চলে গেছে। তারা সুষ্ঠু ধারায় রাজনীতিতে ফেরে আসতে পারলে তাদের জন্যও মঙ্গল, দেশের জন্যও মঙ্গল।
E/N