POPULAR BD NEWS
Popular BD News Logo

বান্দরবানে দুগ্রুপের গোলাগুলিতে নিহত ৮

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩ | সময়: ৬:০৭ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে খানতাং পাড়া এলাকায় দুই গ্রুপ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটে। রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আটজনের লাশ বান্দরবানের হাসপাতল মর্গে রাখা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি বলে তিনি জানান।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন