POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সিএনজির ধাক্কায় পথচারী এমরানের মৃত্যু

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩ | সময়: ৩:৫০ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে বেপরোয়া সিএনজির ধাক্কায় মো. এমরান হোসেন (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে হাজীগঞ্জ পল্লী বিদ্যুৎ -১ অফিসের গেটের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ এমরান হোসেন(৫০) রাস্তা পরাপারের সময় শাহরাস্তি থেকে হাজীগঞ্জ গামী সিএনজি  লক্ষ্মীপুর-থ ১১-৬৩৪৮ ধাক্কা দিলে এমরান হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে এমরান হোসেনের অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু বরণ করেন।
মৃত এমরান হোসেন হাজীগঞ্জ উপজেলার ওড়পুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন