POPULAR BD NEWS
Popular BD News Logo

এলপিজির দাম কমল কেজিতে ২০ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১১৭৮

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩ | সময়: ২:৩১ অপরাহ্ণ

সিলিন্ডারে এলপিজির দাম কমল প্রতি কেজিতে ২০ টাকা ৩৩ পয়সা। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হলো ১ হাজার ১৭৮ টাকা। মার্চে এই দাম ছিল ১ হাজার ৪২২ টাকা। সেই হিসাবে ১২ কেজির প্রতি সিলিন্ডারে দাম কমল ২৪৪ টাকা।

রবিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে দাম কমানোর এই ঘোষণা দেওয়া হয়।

এই সময় চেয়ারম্যান নুরুল আমিন, সদস্য আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন ও মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

একই সঙ্গে অটোগ্যাস লিটার ৫৪ দশমিক ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালের এপ্রিলে সর্বপ্রথম দেশে বেসরকারি পর্যায়ে বিক্রি হওয়া এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল। সেই থেকে প্রতি মাসেই নিয়ম করে দাম সমন্বয় চলছে।

১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয়েছিল, আমদানিনির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

তবে বিইআরসির ঘোষিত দরে বাজারে এলপিজি না পাওয়ার অভিযোগ রয়েছে।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন