POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৫০ কেজি গাঁজা’সহ গ্রেফতার পাঁচ: সিএনজি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩ | সময়: ১:২১ অপরাহ্ণ

কুমিল্লা জেলার মেঘনা থানাধীন লুটেরচর এলাকা হতে ৫০ কেজি গাঁজা’সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল রবিবার সকালে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন লুটেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ কেজি গাঁজা’সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার কোল্লাপাথর গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২৭),একই থানার কৃষ্ণপুর গ্রামের মৃত বিজন চন্দ্রঘোষের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (বর্তমান নাম:- রাজীব চন্দ্র ঘোষ), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নবগ্রাম গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ সোহেল (২৭), জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার শাপলা নগর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে মোঃ জনি হোসাইন (৩০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মেঘনা থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন