POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১৭ হাজার ইয়াবা’সহ জসিম গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩ | সময়: ২:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ৩১ মার্চ রাতে চাঁদপুর জেলার সদর থানাধীন বড় ষ্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় হটপটের ভিতরে করে মাদক পরিবহনের সময় ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদ এর ছেলে মোঃ জসিম (২৮)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার সদর থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন