POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নুর আহমদ আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ | সময়: ১০:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি, সাবেক শিক্ষা পরিচালক ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুর আহমদ আর নেই।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী। তিনি দেশ-বিদেশে অসংখ্য শিক্ষার্থী ও ভক্ত রেখে গেছেন।

এদিকে মুফতি নুর আহমদের মৃত্যুতে কওমি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের আলেম-উলামারা তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন