POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পুরোনো কবরস্থানে শৌচাগার ও খড়ের স্তুপ : জনমনে ক্ষোভ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ | সময়: ১০:২৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার টংঙ্গীরপাড় এলাকায় পুরোনো কবরস্থানে উপর দুটি শৌচাগার ও খড়ের স্তুপ দেয়ার ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমন কাজটি করেছে ওই এলাকার জাফর গংরা।

ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের টংঙ্গীর পাড় আকুয়ালি প্রধানীয়া বাড়ীতে।

বৃহস্পতিবার বিকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা মিলল।

এ বিষয়ে অভিযোগ করে স্থানীয় বাসিন্দা আবদুল জলিল প্রধানীয়া জানান, দীর্ঘদিন জোরপূর্বক কবরস্থানে তিন শতক সম্পত্তি দখল করে শৌচাগার ও খড়ের স্তুপ দিয়ে পবিত্রতা নষ্ট করছে। এ ঘটনায় প্রতিবাদ করতে এলে বিভিন্ন সময় হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শনসহ মারধর করতে তেড়ে আসে জাফর গংরা।

তিনি আরো বলেন, যতদ্রুত সম্ভব এখান থেকে সরানো এগুলো সরানো প্রয়োজন।

প্রত্যক্ষদর্শী কেফায়েত জানান, এই কবরস্থান অনেক পুরোনো এখানে অনেককেই সমাহিত করা হয়েছে। কিন্তু সম্পত্তির লোভে এখন কবরস্থানে চিহ্ন পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

এবিষয়ে জাফর গংয়ের পরিবারের তিন জন মহিলা সদস্য বিষয়টি অন্যায় হয়েছে বলে স্বীকার করে এবং শুক্রবারের (৩১ মার্চ) মধ্যে শৌচাগার ও খড়ের স্তুপ সরিয়ে ফেলা হবে। চারদিকে সীমানা দিয়ে কবরস্থানের পবিত্রতা রক্ষা করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন