কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকা হতে ৩৪০ বোতল ফেন্সিডিল ও ০৯ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৯ মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৪০ বোতল ফেন্সিডিল ও ০৯ কেজি গাঁজা’সহ তিনজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বরগুনা জেলার সদর থানার পরিখাল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৬), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ মিজান (৩৫) এবং মাদারীপুর জেলার কালকিনি থানার মৃধাকান্দি গ্রামের মোঃ তৈয়ব আলী হাওলাদারের ছেলে মোঃ শাহাবুল মিয়া (২৩)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।