POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন প্রাণের টানে রক্তদানের সদস্যরা

পপুলার বিডিনিউজ রির্পোট | প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ | সময়: ১২:২৮ অপরাহ্ণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা প্রাণের টানে রক্তদানের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও ৫ই রমজান তারাবির নামাজের পর বাড়ি বাড়ি গিয়ে মেঘদাইরসহ আশপাশের গ্রামের ১৬০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌছে দেন সংগঠনের সদস্যরা।
এ সময় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, রক্ত সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য শাহাদাত হোসেন মিলন, আবু রায়হান, মো. ইউসুফ, নাজমুল হোসেন, ফয়সাল রাব্বি, রাকিব পাটওয়ারী সাগর, মেহেদী হাসান, ওসমান গনি, শরীফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরেও আমরা প্রাণের টানে রক্তদানের পক্ষ থেকে মেঘদাইর সহ আশপাশের গ্রামের ১৬০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দিয়েছি। যারা আমাদের এ কর্মসূচিতে আর্থিক ও শারিরীকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া তিনি যেন আমাদের এ ক্ষুদ্র আয়োজনকে কবুল করে নেন ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন