POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ | সময়: ২:৪৮ অপরাহ্ণ
চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব রামদাসদী এলাকায় খোলা মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. মিনহাজ (১৫) ও মো. শামিম (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
তাদেরকে বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামে আরেক বৃদ্ধ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার হাফেজ খানের বাড়ীর সামনের মাঠে এই ঘটনা ঘটে।
মৃত মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তারা দুজনই পুরাণ বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালেয়র সপ্তম শ্রেনীর ছাত্র। আহত হাফেজ খান ওই এলাকার কুদ্দুস খানের ছেলে। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারের হাসপাতালে চিকিৎসাধীন।
হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচন্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয়। ঠিক ওই সময় বাড়ীর সামনের খোলা মাঠের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে নিচে পড়ে। ওই সময় নিহত দুই কিশোরসহ আরো কয়েকজন খেলাধুলা করছিল। তাদের দুজনকে তার থেকে ছাঁড়াতে গিয়ে আহত হন হাফেজ খান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুশান্ত জানান, দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তাদের মৃত্যু হয়েছে। আহত ব্যাক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুই কিশোরের মরদেহ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। তাদের স্বজনরা ময়না তদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মচারীদেরকে মারধর করেছে। এই বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন