POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড়ে তছনছ ২০ বসতঘর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ | সময়: ৯:১১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া, আড়াখাল ও ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে ৫ মিনিটের ঝড়ে ২০ টি বসতঘর তছনছ হওয়া খবর পাওয়া গেছে।

সোমবার বিকালে ৩ টার দিকে এই আচমকা ঝড়ে ২০ টি বসতঘর ও তিনটি মসজিদ লন্ডভন্ড হয়। ওইসময় শতাধিক গাছপালা ভেঙে পড়ে। ওইসময় যানবাহন চলাচল ও বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদগুলো হলো রান্ধুনীমুড়ার মমতাজ উদ্দিন হাজী বাড়ীর জামে মসজিদ, লাল মিয়া জামে মসজিদ ও বড় বাড়ীর মঠ মসজিদ।

রায়চোঁ, রান্ধুনীমুড়া ও আড়াখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ীর জয়দেব, কে আর সাহা, দুলা মিয়া বেপারী বাড়ীর মোস্তফা মিয়া ও আলী আকবর, বঞ্জের বাড়ীর সোহেল, জমিরা বাড়ীর শুকুর আলী। রান্ধুনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিনসহ প্রায় ২০ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

পৌর কাউন্সিলর শাহ আলম ও রায়চোঁ গ্রামের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, মাত্র ৫ মিনিটের ঝড়ে গাছপালা ভেঙে পড়ে প্রায় ২০ টি বসতঘর তছনছ হয়। তবে ওই সময় কেউ হতাহত হয়নি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে দেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন