POPULAR BD NEWS
Popular BD News Logo

সাড়ে চার মাসে কুরআনে হাফেজ হওয়ায় আট বছরের আশরাফুলকে সংবর্ধনা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ | সময়: ৭:৫৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হয়েছে আট বছর বয়সি আশরাফুল ইসলাম।

তাকে সংবর্ধনা দিয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল।

রোববার রাতে বেলকুচি পৌর এলাকার শেরনগরে এমপির বাসভবনে শিশু হাফেজ আশরাফুলের কণ্ঠের তেলাওয়াত শুনে তাকে ফুলেল সংবর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

গত ১৬ মার্চ শিশু হাফেজ আশরাফুলকে নিয়ে  সংবাদ প্রকাশ করা হলে খবরটি স্থানীয় এমপির দৃষ্টিগোচর হলে তিনি ওই শিশুর পরিবারকে আমন্ত্রণ জানান।

আশরাফুলের বাবা এনায়েতপুর থানাধীন গোপরেখী পশ্চিমপাড়া মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ বাবু প্রামাণিক। গোপরেখী মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও কমিটির নেতারাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় এমপি মমিন মণ্ডলকে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেন নজরুল ইসলাম মাস্টার।

এমপি মমিন মণ্ডল বলেন, মাত্র ১৩৫ দিনে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মুখস্থ করে শিশু আশরাফুল দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। শিশুটির মেধা ও পরিশ্রম সার্থক হয়েছে। আল্লাহ তাকে বিশ্ববরেণ্য আলেম ও দেশের খেদমতে কবুল করুন। এছাড়া এই শিশুটিকে যেন জাতীয়ভাবে সম্মানিত করা হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হবে। মেধাবী ও বিস্ময় এই বালককে নিয়ে সংবাদ প্রকাশ করায় ধন্যবাদ জানান এমপি।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন