POPULAR BD NEWS
Popular BD News Logo

টস হেরেছে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ | সময়: ২:৪০ অপরাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সাকিবের পক্ষে যায়নি।

সাগরিকায় একটু পরেই মাঠে নামছে দুদল। টসে হারলেও সাকিবদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশরা।

ওয়ানডে সিরিজ ২-০ তে নিশ্চিত করায় সংক্ষিপ্ত ফরম্যাটেও আধিপত্য ধরে রাখতে চাইবে সাকিব বাহিনী। এছাড়া দেশের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে।

তবে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড শক্তিশালী দল। যদিও শক্তির বিচারে বাংলাদেশ অনেকখানি এগিয়ে। দুই দলের লড়াইয়েও এগিয়ে স্বাগতিক দল। এখন পর্যন্ত পাঁচ মুখোমুখিতে বাংলাদেশের জয় তিনটিতে। আয়ারল্যান্ডের একটি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পর আইরিশরা এ ফরম্যাটে বাংলাদেশকে আর হারাতে পারেনি।

দুই দলের হওয়া সর্বশেষ সিরিজটিতেও জয় ছিল বাংলাদেশের। সেবার বাংলাদেশের কাছে আইরিশ দল ধবলধোলাই হয়েছিল।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন