POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব: মির্জা ফখরুল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ | সময়: ২:২২ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার, কথা বলার অধিকার ও সাংবাদিকদের সত্য লেখার অধিকার হারিয়ে গেছে। স্বাধীনতার এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাব। চাল-তেলের দাম সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করবো। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সংগ্রাম করে যাব।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

এ সময়  উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ।

SS/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন