POPULAR BD NEWS
Popular BD News Logo

রোজাদারের হৃদয়ে ঝরে রহমতের বৃষ্টি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ | সময়: ৫:০০ পূর্বাহ্ণ

মাহে রমজানের ফজিলত আলোচনা করতে গিয়ে রাসূল (সা.) বলেছেন, রমজানের তিন দশকে আল্লাহতায়ালার পক্ষ থেকে তিন ধরনের বৃষ্টি ঝরে।

প্রথম দশকে ঝরে রহমতের বৃষ্টি। দ্বিতীয় দশকে মাগফিরাত এবং তৃতীয় দশকে ক্ষমা। প্রথম ১০ দিন ইবাদত-বন্দেগির মাধ্যমে বান্দা আল্লাহর রহমতে সিক্ত হবে।

মাহে রমজানের ফজিলত আলোচনা করতে গিয়ে রাসূল (সা.) বলেছেন, রমজানের তিন দশকে আল্লাহতায়ালার পক্ষ থেকে তিন ধরনের বৃষ্টি ঝরে।

প্রথম দশকে ঝরে রহমতের বৃষ্টি। দ্বিতীয় দশকে মাগফিরাত এবং তৃতীয় দশকে ক্ষমা। প্রথম ১০ দিন ইবাদত-বন্দেগির মাধ্যমে বান্দা আল্লাহর রহমতে সিক্ত হবে।

দ্বিতীয় দশকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর তৃতীয় দশক তথা শেষ দশকে বান্দা কান্নাকাটি এবং ইতেকাফের মাধ্যমে জাহান্নাম থেকে নাজাত-মুক্তি নিশ্চিত করবে।

পাঠক! এখন আমরা রহমতের বৃষ্টিতে ভিজছি। দুনিয়াজুড়ে আরশের মালিক রহমত বর্ষণ করছেন। ভাগ্যবান বান্দা সে, যে প্রভুর রহমত ধারণ করতে পারল। আর যে অবহেলা-অযত্নে প্রভুর রহমত থেকে দূরে থেকেছে, তার ব্যাপারে আমরা আর কী বলব, নবিজি নিজেই বলেছেন-এমন হতভাগ্য বান্দা আরশের নিচে জমিনের ওপরে আর কেউ নেই। বৃষ্টি যখন হয়, তখন সব জায়গায়ই বৃষ্টি ঝরে।

কিন্তু সব ভূমি বৃষ্টির পানি ধারণ করে না। যে ভূমিটা উঁচু, বাকা, সেখানে বৃষ্টি ঝরলেও পানি জমে না। তেমনি আল্লাহর রহমত সব বান্দার ওপর সমানভাবে ঝরছে, ঝরবে। কিন্তু যে বান্দার কলবের জমিনটা অহংকারে উঁচু হয়ে আছে, নাফরমানিতে বেঁকে গেছে, সে বান্দা খোদার রহমত ধারণ করার যোগ্যতা রাখে না। কারণ, অহংকারীকে আল্লাহপাক যতটা অপছন্দ করেন, আর কাউকে এতবেশি অপছন্দ করেন না।

আমার প্রিয় ভাই, অহংকারী মনকে বিনয়ী করার মাস। বান্দা যখন সিয়াম সাধনা শুরু করে, আস্তে আস্তে মসজিদের সঙ্গে, কুরআনের সঙ্গে ভাব জমিয়ে ফেলে, তখন অটোমেটিকভাবে হৃদয় নরম হয়ে আসবে। চোখ ভিজে উঠবে। দুনিয়ার মায়ামোহ তুচ্ছ মনে হবে। কবরের জীবনের জন্য এক ধরনের পেরেশানি, টান অনুভবঅনেক মানুষ মনে করে, কোনো এক অলৌকিক শক্তি তাকে হঠাৎ ভেতরে-বাইরে বদলে দেবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বান্দা যদি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত না করে, নিজের ভেতরে যদি রহমত ধারণের জন্য বিনয়ী না হয়, তাহলে আল্লাহ নিজ থেকে কাউকে পরিবর্তন করে দেন না।

বছরের অন্যান্য মাসে যে সুযোগটা থাকে না, রমজানে সে সুযোগ আমরা পেয়ে যাই। রমজানজুড়ে সবজায়গায় এক ধরনের ধর্মীয় আবহাওয়া পাওয়া যায়। কেউ চাইলে এ সময়ে খুব সহজেই নিজেকে বদলে নিতে পারে। খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে। অহংকারে উঁচু মনটাকে বিনয়ে গলিয়ে নেওয়ার সুযোগ রমজান ছাড়া আর অন্য কোনো মাসে এত সুন্দর এত চমৎকারভাবে ধরা দেয় না।

যারা প্রভুর সামনে দাঁড়ায় না, নিজেকে প্রভুর কাছে সমর্পণ করে না, তাদের চেয়ে হতভাগা আর কে আছে? রমজানের বৃষ্টিতে যে ভিজল না, রহমতের প্রতিটি ফোঁটা যে যত্নের সঙ্গে আগলে রাখে না, তার চেয়ে পোড়া কপাল আর কে আছে? হবে। কিন্তু শুরুটা আপনাকেই করতে হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন