POPULAR BD NEWS
Popular BD News Logo

সারাদেশে একদরে গ্যাস বিক্রি হবে : বিইআরসির চেয়ারম্যান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ | সময়: ৮:০৮ অপরাহ্ণ
সারাদেশে একই দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন।

শনিবার (২৫ মার্চ) দুপুরে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে গিয়ে গনমাধ্যমকে এ কথা বলেন তিনি। এসময় বন্ধ বিদ্যুৎ কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ শেষে দ্রুত উৎপাদন শুরুর তাগিদ দেন বিইআরসি চেয়ারম্যান।

এদিকে, বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারণ করা নতুন দামে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলন্ডার গ্যাস ১ হাজার ৪শ’ ২২ টাকা। কিন্তু ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা অনেকেই মানেন না এই নিয়ম। জেলা ও উপজেলা পর্যায়ে কোথাও কোথাও রাখা হয় ৫০ থেকে ১০০ টাকা বেশি।

এমন এক প্রশ্নের জবাবে রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, সারাদেশে একই দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে। এই জন্য বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এদিকে একটানা ১০ বছর জাতীয় গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে চাঁদপুরের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে সম্প্রতি বেশকিছু যন্ত্রাংশ অচল হয়ে পড়ায় রক্ষণাবেক্ষণের জন্য গত ডিসেম্বর পুরোপুরি বন্ধ করা হয় উৎপাদন। আবারও উৎপাদনে ফিরতে প্রকৌশলীরা দিনরাত কাজ করছেন বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রকৌশলী নুরুল আবছার।

২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হয় ২০১২ সালে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন