কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকা হতে ৪৮৬ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৪ মার্চ রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৮৬ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বদরপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (২৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।