POPULAR BD NEWS
Popular BD News Logo

 পালাখাল মডেল ইউনিয়নে বিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে বিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন।

৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবীব মজুমদার জয় । মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে।

উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমদুয় টাকা ফেরত পাবে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার জানান। উদ্বোধনী দিনে পালাখাল মডেল ইউপির ১৩০ জন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন