POPULAR BD NEWS
Popular BD News Logo

নাচতে নাচতে বিয়ের অনুষ্ঠানে তরুণীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ | সময়: ৫:৫০ অপরাহ্ণ

বিয়েবাড়িতে নাচতে নাচতেই আচমকা পড়ে গিয়ে মৃত্যু হলো এক তরুণীর। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি।

 

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানাতে।

 

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, তেলেঙ্গানার খাম্মান এলাকায় বিয়েবাড়ির অনুষ্ঠানে মৃত্যু হয়েছে রানি নামের এক তরুণীর। গত ১৬ই মার্চ তার মৃত্যু হলেও ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার (২০শে মার্চ)।

 

পুলিশ জানায়, রানি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে কনেকে বরের বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছিল। সেই সময় রীতি অনুযায়ী নারীরা গানের তালে তালে নাচছিলেন। বাকিদের সঙ্গে রানিও পা মেলান। কিন্তু কিছুক্ষণ নাচের পরেই তিনি অসুস্থ বোধ করেন।

 

পুলিশ আরও জানায়, হঠাৎ দেহের ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়েও যান তিনি। সঙ্গে সঙ্গে বিয়েবাড়ির লোকজন রানিকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিয়ে বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে একদল তরুণী গানের তালে নাচতে ছিল। এর পরই হঠাৎ করে তাদের মধ্যে একজন মাটিতে ঢলে পড়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন