POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশের বাজারে স্বর্ণের দামে সব রেকর্ড ভাঙল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ | সময়: ১০:০৫ পূর্বাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ল। স্থানীয় মার্কেটে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার থেকে নতুন দর কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৭ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৭ হাজার ৩০১ টাকায় কিনতে হবে।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের দর ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন রূপার দাম ১০৫০ টাকায় রয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রতি ভরি মূল্যবান ধাতুর দর ১ হাজার ১৬৭ টাকা কমায় বাজুস। এতে ভালো মানের (২২ ক্যারেট) ভরিপ্রতি স্বর্ণের মূল্য কমে দাঁড়ায় ৯১ হাজার ৯৬ টাকা। এদিন পর্যন্ত ওই দাম অনুযায়ী তা বিক্রি হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন